০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

আইপিইউ এর নির্বাহী কমিটির সদস্য হলেন জহরত আদিব

তানজানিয়ায় ১৫৩তম আইপিইউ অ্যাসেম্বলিতে সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হয়েছেন তিনি।

আইপিইউ এর নির্বাহী কমিটির সদস্য হলেন জহরত আদিব

জহরত আদিব চৌধুরী। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়/বাসস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Oct 2026, 11:43 PM

Updated : 06 Oct 2026, 11:43 PM

ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী।

এশিয়া-প্যাসিফিক জিওপলিটিক্যাল গ্রুপ থেকে তার এই পদে নির্বাচিত হওয়ার খবর মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় বলেছে, তানজানিয়ার আরুশায় ১৫৩তম আইপিইউ অ্যাসেম্বলিতে সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত হন জহরত আদিব। আইপিইউ এর এশিয়া-প্যাসিফিক জিওপলিটিক্যাল গ্রুপের ৩৭ সদস্য সেখানে ভোট দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে সরকারের যে প্রতিশ্রুতি, তার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত আস্থার প্রতিফলন এটি। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় পরিমণ্ডলে দেশের কণ্ঠ ও প্রতিনিধিত্ব আরও বাড়বে বলে আশা করা যাচ্ছে।”

বিশ্বব্যাপী জাতীয় সংসদগুলো নিয়ে গঠিত সংস্থা আইপিইউ। এটি গণতান্ত্রিক সুশাসন, শান্তি, টেকসই উন্নয়ন এবং সংসদীয় গণতন্ত্র ও সহযোগিতার প্রসারে কাজ করে থাকে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি আইপিইউ এর ১৫৩তম অধিবেশনে অংশ নিচ্ছে।