১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ঢাকা মেডিকেলে একসঙ্গে ৫ শিশুর জন্ম

প্রসূতি নারী ও চার সন্তান সুস্থ রয়েছেন।

ঢাকা মেডিকেলে একসঙ্গে ৫ শিশুর জন্ম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2024, 12:38 AM

Updated : 09 Jan 2024, 12:38 AM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক নারী, যেগুলোর মধ্যে এক শিশুর মৃত্যু হয়েছে। 

রুমা আক্তার (২৬) নামে ওই নারীর বাকি চার নবজাতককে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রাখা হয়েছে। ওই নারী সুস্থ রয়েছেন তবে তাকে অবজারভেশনে রাখা হয়েছে। 

চাঁদপুর সদরের এ প্রসূতি রোববার রাতে হাসপাতালে প্রসব ব্যাথা নিয়ে ভর্তি হয়েছিলেন বলে জানান গাইনি বিভাগের প্রধান অধ্যাপক নাজমা হক।

তিনি জানান, সকালে রুমাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সকাল পৌনে ১০টা থেকে ১১টার মধ্যে একে একে পাঁচটি নবজাতকের জন্ম হয়, যাদের মধ্যে তিনটি ছেলে ও দুটি মেয়ে। 

মৃত অবস্থায় একটি নবজাতক প্রসব হয়েছে জানিয়ে তিনি বলেন, পাঁচ নবজাতকের অপরিপক্ব অবস্থায় ২৯ সপ্তাহে জন্ম হয়। তাদের ওজনও কম ১ দশমিক ৩ কেজির মত। তাদেরকে এনআইসিইউতে রাখা হয়েছে। 

রুমার বোন মাকসুদা বলেন, রুমার বিয়ের আট বছর হলেও তার কোনো সন্তান হচ্ছিল না। গর্ভধারণের তিন মাস পর তা জানায়। পরীক্ষা করে জানা যায় তার গর্ভে চার সন্তান রয়েছে। 

তিনি জানান, রোববার হাসপাতালে ভর্তির পর পরীক্ষা-নিরীক্ষায় জানা যায় তার গর্ভে পাঁচ সন্তান। তার স্বামী শহিদ মোল্লা সৌদি আরবে থাকেন।