১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সোমবার রাজধানীর কিছু এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হবে

সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা এ অবস্থা থাকবে।

সোমবার রাজধানীর কিছু এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হবে
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2024, 12:34 PM

Updated : 10 Sep 2026, 12:26 PM

সোমবার ঢাকার কয়েকটি এলাকায় জরুরি গ্যাস ‘শাট-ডাউন’ ঘোষণা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। 

ফলে এসব এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে। 

রোববার তিতাস গ্যাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা এ অবস্থা থাকবে।

“জিটিসিএলের ডেমরা সিজিএস হতে টিজিটিডিপিএলসির পুরো ডেমরা, মাতুয়াইল, যাত্রাবাড়ি, শ্যামপুর, রায়েরবাগ, দোলাইর পাড়, সায়েদাবাদ, নন্দীপাড়া, খিলগাঁও, বাসাবো, মতিঝিল, রামপুরা, বাড্ডা, মালিবাগ, বনশ্রী, শাহাজাহানপুর, ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী এবং আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাসের স্বল্পচাপ বা তীব্র স্বল্পচাপ বিরাজ করবে। এ ছাড়া কোথাও কোথাও গ্যাসের চাপ শূন্যে নেমে যেতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস,” বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।