Published : 25 Jul 2026, 05:21 PM
নির্মাণসামগ্রী উৎপাদনকারী কোম্পানি আরএফএল বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেডের বার্ষিক পরিবেশক সম্মেলন হয়েছে।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সম্প্রতি অনুষ্ঠিত এ সম্মেলনে প্রায় ৪০০ পরিবেশক অংশ নেন।
আরএফএলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে ইউপিভিসি ডোর, কসমিক ডোর, উডি ডোর, কমফি পিভিসি ফ্লোর ম্যাট, কমফি রেক্সিন, কমফি সিনথেটিক লেদার, সাপোর্ট ইউপিভিসি শিট, আরএফএল নেট ও ট্রেন্ডি আলমারিসহ বিভিন্ন পণ্যের ব্যবসায়িক কার্যক্রম, বাজার সম্প্রসারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে চারটি সেলস ক্যাটাগরিতে সেরা ১০ পরিবেশককে ‘ন্যাশনাল পজিশনাল ডিলার’ এবং বিক্রয় সাফল্যের ভিত্তিতে বিভিন্ন অঞ্চলের পরিবেশকদের ‘জোনাল পজিশন ডিলার’ সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা তুলে দেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল। এ সময় তিনি ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং দীর্ঘমেয়াদি অংশীদারত্ব আরো শক্তিশালী করতে পরিবেশকদের প্রতি আহ্বান জানান।
আরএফএল বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেডের নির্বাহী পরিচালক দিলীপ কুমার সূত্রধর বলেন, “সিলেট ক্যান্টনমেন্ট, চট্টগ্রাম ইপিজেডসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে আমাদের পণ্য ব্যবহৃত হয়েছে, যা আমাদের জন্য গর্বের বিষয়। আগামী দিনেও উন্নত প্রযুক্তি, মানসম্পন্ন পণ্য এবং উদ্ভাবনী সমাধানের মাধ্যমে গ্রাহকদের আরও উন্নত সেবা দিতে আমরা কাজ করে যাব।”
সম্মেলনে আরএফএলের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ আল্লামা মুশফিক মুনিম, হেড অব মার্কেটিং দেবাশীষ সরকারসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।