২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজ শেষে ফিরেছেন সেনাপ্রধান শফিউদ্দিন

সৌদি সরকারের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি হিসেবে হজ করে এসেছেন জেনারেল শফিউদ্দিন আহমেদ।

হজ শেষে ফিরেছেন সেনাপ্রধান শফিউদ্দিন

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2023, 01:39 AM

Updated : 04 Jul 2023, 01:39 AM

হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সোমবার তিনি দেশে ফিরে আসেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

সৌদি সরকারের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি হিসেবে গত ২৩ জুন সস্ত্রীক হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছিলেন জেনারেল শফিউদ্দিন।

“পবিত্র হজ পালনকালে তিনি সকলের কল্যাণ কামনায় মহান আল্লাহ তায়ালার নিকট বিশেষ দোয়া করেন," বলা হয় বিজ্ঞপ্তিতে।