খাগড়াছড়িতে সেনা ক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান
সেনাপ্রধান সেখানকার সেনা সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন, বলেছে আইএসপিআর।
খাগড়াছড়ির বাঘাইহাট জোনের সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার তিনি ক্যাম্প পরিদর্শন করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পরিদর্শনকালে সেনাপ্রধান ক্যাম্পের সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দায়িত্ব পালনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজ নেন।
তিনি প্রতিকূল পরিবেশ ও সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও পার্বত্য অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে সেনাসদস্যদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রশংসা করেন।
তিনি সবাইকে সর্বোচ্চ পেশাদারত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত কর্তব্য পালন অব্যাহত রাখার নির্দেশনা দেন।
পরিদর্শনকালে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ, জেনারেল অফিসার কমান্ডিং, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া, সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
