২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ঢাকার মালিবাগে বাসে ট্রেনের ধাক্কা, চলাচল ব্যাহত

বাসটি খালি ছিল বলে কেউ হতাহত হয়নি।

ঢাকার মালিবাগে বাসে ট্রেনের ধাক্কা, চলাচল ব্যাহত

ঢাকার মালিবাগে রেল ক্রসিংয়ে বুধবার রাতে কমলাপুরমুখী ট্রেনের সঙ্গে সোহাগ পরিবহনের একটি বাসের সংঘর্ষের পর সড়ক ও রেল চলাচল ব্যাহত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2023, 09:55 PM

Updated : 22 Mar 2023, 10:10 PM

ঢাকার মালিবাগ লেভেল ক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষের পর রেল চলাচল ব্যাহত হচ্ছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বুধবার রাতে কমলাপুরমুখী একটি ট্রেনের সঙ্গে সোহাগ পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়ে বলে পুলিশ জানিয়েছে।

ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মো. শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি ট্রেনের সঙ্গে সোহাগ পরিবহনের একটি খালি বাসের ধাক্কা লাগে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”

Image

ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে সোহাগ পরিবহনের বাসটির।

ঢাকা রেলওয়ের থানার এসআই মুখলেসুর রহমানও বলেন, এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর তাদের কাছে নেই।

ট্রেন আসার সময় লেভেলে ক্রসিংয়ে কীভাবে বাসটি উঠে এল, সে বিষয়ে কোনো তথ্য তাৎক্ষণিকভাবে মেলেনি।

এই দুর্ঘটনার কারণে কমলাপুর ছেড়ে আসা একটি ট্রেন সেখানে আটকে পড়ে। বাসকে ধাক্কা দেওয়া ট্রেনটিও রাত পৌনে ১০টা পর্যন্ত সেখানে ছিল।।