১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাষ্ট্রীয় স্থাপনার নামকরণে আইনি কাঠামো হচ্ছে

আইন উপদেষ্টা আসিফ নজরুলকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2024, 09:58 PM

Updated : 10 Sep 2026, 12:16 PM

সরকারি অর্থে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণের ক্ষেত্রে আইনি কাঠামো প্রণয়নে কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

আইন উপদেষ্টা আসিফ নজরুলকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বুধবার সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সরকারি অর্থে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণের আইনি কাঠামো প্রণয়ন করে সরকারের বিবেচনার জন্য উপস্থাপন করবে এই কমিটি।

কমিটি প্রয়োজনে আরও সদস্য নিতে পারবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।