১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি সেনাপ্রধান

নির্বাচনে একক প্রার্থী হিসেবে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2024, 07:45 PM

Updated : 26 Aug 2026, 10:47 AM

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নতুন সভাপতি হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব আমিনুল ইসলাম শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিওএ’র সভাপতি নির্বাচন ২০২৪ এর একক প্রার্থী হিসেবে জেনারেল ওয়াকার-উজ-জামানকে সভাপতি পদে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হল।”

এর আগে বিওএ’র সভাপতি ছিলেন সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ব্যক্তিগত কারণ দেখিয়ে সভাপতির পদ থেকে তিনি সরে দাঁড়ান।