২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজমীর শরীফে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আজমীর শরীফ জিয়ারত শেষে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

গোলাম মুজতবা ধ্রুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2022, 04:16 PM

Updated : 08 Sep 2022, 04:47 PM

ভারতে রাষ্ট্রীয় সফরের শেষ দিনে জয়পুরের আজমীরে সুফি সাধক মইনুদ্দিন চিশতির (র.) মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তার প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী সেখানে কিছু সময় অবস্থান করে ফাতেহা পাঠ ও নফল নামাজ আদায় করেন এবং দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর মঙ্গল, সমৃদ্ধি ও উন্নতি কামনায় দোয়া এবং মোনাজাত করেন।

পরে শেখ হাসিনা আজমীর শরীফের বিভিন্ন স্থান ঘুরে দেখেন বলে ইহসানুল করিম জানান।

প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইটটি বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫মিনিটে রাজস্থানের জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে তিনি আজমীর শরীফে যান।

সফর শেষে বিকালে জয়পুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী।