২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ শিল্প-নকশা বিল পাস

‘দ্য পেটেন্ট অ্যান্ড ডিজাইন অ্যাক্ট ১৯১১’ রহিত করে নতুন এই আইন করা হচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2023, 10:06 PM

Updated : 06 Jul 2023, 10:06 PM

শিল্প-নকশার নিবন্ধনের মেয়াদ পাঁচ বছর নির্ধারণ করে ‘বাংলাদেশ শিল্প-নকশা বিল ২০২৩’ পাস হয়েছে।

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বৃহস্পতিবার সংসদে বিলটি পাসের প্রস্তাব করেন। বিলের ওপর আনা জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

‘দ্য পেটেন্ট অ্যান্ড ডিজাইন অ্যাক্ট ১৯১১’ রহিত করে নতুন এই আইন করা হচ্ছে। সেখানে বলা হয়েছে, জনশৃঙ্খলা, পরিবেশ ও নৈতিকতা পরিপন্থি এবং জাতীয় প্রতীকের সমন্বয়ে গঠিত কোনও শিল্প-নকশা মালিকানা স্বত্ব পাবে না। 

পুরনো খবর:

পেটেন্ট আইন না মানলে শাস্তি বাড়ছে

বিলে বলা হয়েছে, শিল্প-নকশার নিবন্ধনের মেয়াদ হবে পাঁচ বছর। নির্ধারতি পদ্ধতি ও ফি প্রদান সাপেক্ষে নিবন্ধনের মেয়ার প্রতি পাঁচ বছর পর পর সর্বোচ্চ তিন বার নবায়ন করা যাবে।

বিদ্যমান আইনে ডিজাইন এবং ট্রেডমার্কস রেজিস্ট্রার অধিদপ্তর ছিল, প্রস্তাবিত আইনেও সেটা বহাল থাকবে।

এই অধিদপ্তরের অধীনে একটি শিল্প ইউনিট থাকবে। এই আইনের অধীনে শিল্প-নকশা নিবন্ধন সংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন হবে।