১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ট্রেনের ১২০০ টিকেটসহ ১৪ জন র‌্যাবের জালে

বিস্তারিত শুক্রবার সংবাদ সম্মেলনে তুলে ধরবে সংস্থাটি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2024, 11:50 PM

Updated : 25 Jan 2024, 11:50 PM

ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের ১৪ জনকে গ্রেপ্তার করে র‌্যাব বলছে, তাদের কাছে প্রায় ১২০০ টিকেট মিলেছে। 

বৃহস্পতিবার রাতে এক বার্তায় সংস্থাটি বলেছে, দেশব্যাপী ট্রেনের টিকেট কালোবাজারির সঙ্গে জড়িত উত্তম ও সেলিম সিন্ডিকেটের ১৪ জনকে কমলাপুর ও বিমানবন্দর এলাকা গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। 

শুক্রবার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে র‌্যাবের তরফে জানানো হয়েছে।

গত বছরের ১ মার্চ জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ দিয়ে নিবন্ধনের পর ট্রেনের টিকেট কেনার নতুন পদ্ধতি চালু করা হয়। সেসময় তৎকালীন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছিলেন, নতুন নিয়মে টিকেট কালোবাজারি বন্ধ হবে বলে তিনি আশাবাদী। 

শুরুতে নতুন পদ্ধতির সুফল মিললেও পরে টিকেট কালোবাজারির অভিযোগ প্রায়ই শোনা গেছে।

আরও পড়ুন:

পুরানো খবর:

নতুন নিয়মে ট্রেনের টিকেট কালোবাজারি বন্ধ হবে, আশা মন্ত্রীর