১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

শাহজালাল বিমানবন্দরকে ‘নীরব এলাকা’ ঘোষণা

আগামী ১ অক্টোবর থেকে সেখানে হর্ন বাজানো যাবে না।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2024, 01:27 PM

Updated : 26 Aug 2026, 10:33 AM

ঢাকার শাহজালাল বিমানবন্দর ও তার উত্তর-দক্ষিণের দেড় কিলোমিটারকে ‘নীরব এলাকা' হিসেবে ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসি।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএনসিসি বলেছে, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ এর বিধি-৪ অনুযায়ী শাহজালাল বিমানবন্দর ও তার আশপাশের এলাকাকে (স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লো মেরিডিয়ান পর্যন্ত) ‘নীরব এলাকা' ঘোষণা করা হলো।

আগামী ১ অক্টোবর থেকে তা কার্যকর হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এর আগে গত ১০ সেপ্টেম্বর এক আলোচনা সভায় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছিলেন, শাহজালাল বিমানবন্দরের উত্তর ও দক্ষিণের এক কিলোমিটার অংশকে হর্নমুক্ত করা হবে। 

বিমানবন্দর এলাকায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক ও হর্নের ব্যবহার বন্ধের লক্ষ্যে সেদিন ওই সভার আয়োজন করা হয়।