২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ও প্রভু ওম শান্তি নেই

rezauddin_stalin

Published : 24 Jul 2013, 06:15 PM

Updated : 23 Jun 2022, 04:06 PM

শান্তি নেই
ঘরে ও বাইরে প্রিয় সংসারে
যতই করুক তাইরে নাইরে
বিত্তবেসাত প্রতি ও পত্তি
শনৈ শনৈ বাড়ছে সত্যি
মনের সকল মহৎ স্বপ্ন
পড়ছে কেবল সংকটেই
শান্তি নেই

কী সে যে শান্তি তা জানতেই
বুদ্ধ গেলেন নির্বাণে
আর মুসা তুর পর্বতে
ঈসা দণ্ডিত ক্রুশকাঠে

ঘরে ও বাইরে দরবারে
পেতে হবে সব একবারে
প্রভু ও পাজেরো বন্ধু হাজারো
মণিমাণিক্য যা নেই রাজারও
চায় ভিনদেশে নাগরিকত্ব
আইন না মেনে চিবোয় তত্ত্ব
হিংস্র বাঘ ও বাঘের বর্জ্য
কারোর সহে না একটু ধৈর্য
যেতে হবে ঠিক মসনদেই
চাওয়া ও পাওয়ার অন্ত নেই

ও প্রভু ওম শান্তি নেই
শান্তি নেই