২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কার্লোস সানচেস এমির: পোকামাকড়গুলো, হঠাৎ একসঙ্গে

কামরুল হাসান কামরুল হাসান

Published : 08 Oct 2020, 12:38 AM

Updated : 03 Oct 2022, 11:24 AM


কার্লোস সানচেস এমির ১৯৯৮ সালে মেক্সিকো সিটিতে জন্মগ্রহণ করেন। তিনি উনাম বিশ্ববিদ্যালয়ের দর্শন ও ভাষাতত্ত্ব বিভাগে হিস্পানিক ভাষা ও সাহিত্যের ছাত্র। তিনি ভেরাকুরুজানা বিশ্ববিদ্যালয় ও মেক্সিকোর পারা লাস লেত্রাস ফাউন্ডেশন(Fundacion para las letras) থেকে দুবার তরুণ লেখক সাহিত্য সৃজণের কোর্সে (কবিতা) বৃত্তি লাভ করেন। তিনি রিভিজিটা লিটারারিয়া টলার ইগিটুর (Revista literaria Taller Igutir) পত্রিকার সম্পাদকীয় পরিষদে এবং ক্রিটিকা পেনসামিয়েন্টো এন মেক্সিকো( Critica Pensamiento en Mexico)র মতো সংস্কৃতি বিষয়ক প্রকল্পের ব্যবস্থাপনা পরিষদে আছেন। স্প্যানিশ থেকে কবিতাটি ইংরেজিতে অনুবাদ করেছেন লেওপোল্দো ওরোস্কো। সে থেকে বাংলা রূপাস্তর করেছেন কবি কামরুল হাসান।

মূল: কার্লোস সানচেস এমির
বাংলা অনুবাদ: কামরুল হাসান

যেহেতু ছিল ছয়টি চোখে-না-পড়ার মতো পা
আর তার মেরুদণ্ডহীন উপস্থিতি;
কেননা, বিষয়টি যদি কেবলি
তেলাপোকা সংক্রান্ত হয়, তবে সর্বদাই
অপরাধ ঘটানোর উপযুক্ত যুক্তি অটুট;
সে জন্যই আমার জুতোর তলা থেঁতলে দিয়েছে
ওর এক ইঞ্চি পুরু পিঠ যতক্ষণ না ওটা
একের অধিক কয়েকটি টুকরো হয়েছে।

তুমি আমার অপরাধের দিকে এত নম্রচোখে তাকালে
আর, আমাকে অনুসরণ করে তোমার জুতোর তলা দিয়ে থামালে
-ততক্ষণ পর্যন্ত- একেবারে সন্দেহের বাইরে
একটি ঝিঁ ঝিঁ পোকার শেষ ঝাপ;
আর তাই, সেই সন্ধ্যা নিঃশেষ করে আনা ধ্বনিপুঞ্জের ভেতরে
তুমি তোমার গোপন অংশ উদার খুলে দিলে।
এখন, যেন একপ্রকার প্রতিশোধ,
আর সবকিছুর নামে
এর সংখ্যাহীন ও অতিতুচ্ছ শ্রেণি,
একটি প্র্রজাপতি
বসে আছে তোমার যৌনাঙ্গের উপর
মিলনের বাঁধা হয়ে।