ঢাকা, ফেব্রুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে বাউল সংস্কৃতির চর্চা, প্রচার ও প্রসারের লক্ষ্যে রোববার সোহরাওয়ার্দী উদ্যানে তিনদিনব্যাপী 'জাতীয় বাউল মেলা-১৪১৭' শুরু হচ্ছে।
শনিবার জাতীয় বাউল মেলা উদযাপন পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (১৩ ফেব্র"য়ারি) বিকাল ৩টায় মেলার উদ্বোধন হবে, শেষ হবে ১৫ ফেব্র"য়ারি।
উৎসবে প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বাউলদের গানের আসর বসবে। সেখানে তারা নিজেদের চিন্তা-চেতনা এবং অব্যক্ত কথা তুলে ধরবেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অনূষ্ঠানের শেষ দিন বাউল গান, বাউল শিল্পী, বাউল গবেষণা এবং এক্ষেত্রে পৃষ্ঠপোষকতার জন্য ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/আরএ/১৫০০ ঘ.
bdnews24