২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপূজা শনিবার

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা শনিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2009, 01:20 PM

Updated : 09 Oct 2022, 04:59 PM

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা শনিবার। দেশের হিন্দু স¤প্রদায়ের লোকজন ঘরে ঘরে এ পূজা উদযাপন করবে।

শারদীয় দুর্গোৎসব শেষ হওয়ার পরবর্তী পূর্ণিমা তিথিতে এ পূজা হয়। এ দিন লক্ষ্মী ধন-সম্পদের দেবী হিসেবে পূজিত হন।

সরা ও প্রতিমা দিয়ে পূজা সম্পন্ন করার পাশাপাশি বাড়ির আঙিনা ও মেঝেতে লক্ষ্মীর পায়ের ছাপ ও ধানের ছড়ার আল্পনা আঁকাও এ পূজার অন্যতম অনুষঙ্গ।

পূজার পাশাপাশি অঞ্জলি, প্রসাদ বিতরণ ও অতিথি আপ্যায়ন করা হয়।

রাজধানীর রামসীতা, পঞ্চানন্দ শিব, গৌতম, রাধা মাধব বিগ্রহ, রাধা গোবিন্দ জিও ঠাকুর মন্দিরসহ বিভিন্ন মন্দির এবং শাখাঁরিবাজার, তাঁতিবাজার, সূত্রাপুর, ফরাশগঞ্জ, লক্ষ্মীবাজারে ঘরোয়া পরিবেশে লক্ষ্মীপূজার আয়োজন করা হয়েছে।

লক্ষ্মীপূজায় দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকে।