২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে আঞ্চলিক শিশু নাট্য উৎসব

তিনদিনব্যাপী আঞ্চলিক শিশু নাট্য উৎসব ও শিশু নাট্য প্রশিক্ষণ কর্মশালা শুরু হচ্ছে বৃহস্পতিবার। পঞ্চগড়ে এটাই এ ধরনের প্রথম আয়োজন।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2007, 08:56 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

ঢাকার পিপল্স্ থিয়েটারের পরিচালনায় অনুষ্ঠেয় এ উৎসবে উদ্বোধক ও প্রধান প্রশিক্ষক থাকবেন লিয়াকত আলী লাকী।

বৃহস্পতিবার সকালে শহরের ধাক্কামারা এলাকায় ১ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের প্রশিক্ষণ কর্মশালার মধ্য দিয়ে উৎসব শুরু হবে।

উৎসবের প্রথম ও শেষদিন পঞ্চগড় মিলনায়তনে ‘এক যে ছিল রাখাল ছেলে’, ‘কুসুমপুরের কথা’, ‘দায়ী কে’সহ শিশুতোষ বিভিন্ন নাটক মঞ্চায়ন হবে।

পঞ্চগড়ের স্মরণিকা শিশু নাট্য নিকেতন, বিপি সরকারি উচ্চ বিদ্যালয় নাট্য দল, রহমান স্মৃতি থিয়েটার ও বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটার এবং ঠাকুরগাঁওয়ের অঙ্গীকার শিশু থিয়েটার, নিশ্চিন্তপুর থিয়েটার ও আল্পনা সাহিত্য-সাংস্কৃতিক সংসদ অংশ নিচ্ছে এ উৎসবে।