২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু অধিকার বিষয়ক প্রথম জাতীয় চলচ্চিত্র উৎসব শুক্রবার শুরু

শিশু অধিকার বিষয়ক প্রথম জাতীয় চলচ্চিত্র উৎসব শুক্রবার রাজশাহীতে শুরু হচ্ছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2007, 10:47 PM

Updated : 26 Apr 2022, 02:13 PM

বেসরকারি সংস্থা তৃণমূল, এমএসপি ও মানুষের জন্য যৌথভাবে দুদিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে। বৃহস্পতিবার সকালে মহানগরীর জিডিআরসি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

শুক্রবার সকাল ৯টায় টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন রাজশাহী জেলা প্রশাসক ডা. আমিনুল ইসলাম। শ্রম অধিদফতরের যুগ্ম পরিচালক এটিএম ফজলুর রহিম ও সমাজসেবা অধিদফতরের উপপরিচালক মোজাম্মেল হক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

উসবের প্রথম দিন শুক্রবার সকাল সাড়ে ৭টায় নগরীর আলুপট্টি থেকে একটি শোভাযাত্রা বের করা হবে। এরপর সকাল ৯ টায় টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে, সন্ধ্যা সাড়ে ৬ টায় বড়কুঠি ক্যাম্প ও মাস্টারপাড়ায় এবং রাত ৮ টায় হেতেম খাঁ হরিজন পল্লী এলাকায় শিশু অধিকার বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হবে।