তারকোভস্কির ৭৫তম মৃত্যুবার্ষিকী উদযাপন করছে রাশানরা
বিশ্বের অন্যতম ধ্রুপদী চলচ্চিত্রকার আন্দ্রেই তারকোভস্কির জন্মদিন ৪ এপ্রিল। দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করছে রাশান ও বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তার ভক্ত চলচ্চিত্রমোদীরা।
এ উপলক্ষে ‘মিরর’ নামে এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেরও আয়োজন করতে যাচ্ছে রাশানরা। ৬ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত চলবে এই উৎসব। তারকোভস্কির জন্ম শহর আইভানোভ এ আয়োজন করা হবে এই উৎসবের। এটি মস্কো থেকে ২০০ মাইল উত্তর পূর্বের একটি ছোট শহর।
‘মিরর’ ১৯৭৪ সালে নির্মিত এই চলচ্চিত্রকারের একটি উল্লেখযোগ্য ছবি।
উৎসবে ফিচার ফিল্ম ছাড়াও দেখানো হবে রাশান ও রাশিয়ার বাইরে থেকে আসা প্রামাণ্য চলচ্চিত্র, অ্যানিমেশন চলচ্চিত্র সবই দেখানো হবে।
