২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উৎসবে বাধা নেই

জরুরি অবস্থার মধ্যে মিছিল করা নিষেধ, নিষিদ্ধ যে কোনো ধরনের জমায়েতও। কিন্তু বাংলাদেশ যদি বারমুডাকে হারিয়ে পৌঁছে যায় বিশ্বকাপের সুপার এইট পর্বে তখন কি হবে? উৎসবে মেতে উঠবে না বাংলাদেশ?

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2007, 02:53 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

উঠবে। কারণ, জরুরি অবস্থায় এমনকি ঘরোয়া রাজনীতি পর্যন্ত নিষিদ্ধ হলেও খেলা তো আর রাজনীতি নয়! তাই সরকারের তরফ থেকে আসলে এ ব্যাপারে কোনো বাধা দেওয়া হবে না। যেমন দেওয়া হয়নি ভারতের বিপক্ষে ম্যাচ জয়ের পর জনতার স্বতঃস্ফুর্ত উৎসবে। সরকার এ ব্যাপারে চোখ বুঁজে থাকার নীতিই নেবে বলে জানা গেছে।

প্রথমবারের মতো বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ওঠার আনন্দ, তাও আবার স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে.. শনিবার সারাদিন ঢাকাসহ দেশের আনাচে..কানাচে হাবিবুল..আফতাবদের মতো করে মাথায় জাতীয় পতাকা বেঁধে যারা প্রস্তুতি সারছিলেন, তাদের জন্য এটা এক সুখবর। বাংলাদেশের জয়ের পর জাতীয় পতাকা নিয়ে রাস্তায় বিজয় উৎসবে নামলে বাধা দেবে না পুলিশ কিংবা আইন..শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।