অস্ট্রেলিয়ান আর্ট গ্যালারিতে বলিউড প্রদর্শনী
অস্ট্রেলিয়ার মেলবোর্নের ন্যাশনাল গ্যালারি অফ ভিক্টোরিয়ায় চলছে বলিউড চলচ্চিত্রের পোস্টার, পোশাক এবং ট্রেইলারের প্রদর্শনী। ভারতের স্বাধীনতা পূর্ববর্তী সময় থেকে এখন পর্যন্ত সেসব ছবি মুক্তি পেয়েছে এগুলোই এই প্রদর্শনীতে স্থান পেয়েছে।
‘সিনেমা ইন্ডিয়া’ নামের এ প্রদর্শনীর মাধ্যমে বলিউডের চোখে দেখার চেষ্টা করা হয়েছে ভারতের রাজনৈতিক, সাংস্কৃতিক এবং ইতিহাসগত পরিবর্তন। এবং এর মাধ্যমে ভারতীয় চলচ্চিত্র শিল্পটির উত্থানও ¯পষ্ট চোখে পড়ে।
প্রদর্শনীর একটা বড় অংশ উৎসর্গ করা হয়েছে ম্যারি ইভানসের উদ্দেশ্যে। তিনি অকুতভয় নাদিয়া হিসাবেই বেশী পরিচিত। ত্রিশ এবং চল্লিশের দশকের বলিউডের বিশিষ্ট তারকা ছিলেন নাদিয়া। ইভানসের জন্ম ১৯০৮ সালে পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে। বাবা ছিলো ব্রিটিশ আর্মির লোক। আট বছর বয়সে বাবার সঙ্গে মুম্বাই চলে যান নাদিয়া। প্রথম বিশ্বযুদ্ধে বাবার মৃত্যুর পর মাসহ তিনি চলে যান খাইবার পাসের নিকটবর্তী এক শহরে। সেখানে থেকে তিনি মাছ ধরতে শেখেন, শিকার এবং বন্দুক চালনা শিখেন। বড় হয়ে তিনি ইন্ডিয়ান সার্কাসে অভিনয় শুরু করেন। তারপর সেখান থেকে হিন্দি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।
হলিউড চলচ্চিত্রের এই প্রদর্শনী যৌথভাবে আয়োজন করেছে ভিক্টোরিয়া এবং লন্ডনের অ্যালবার্ট মিউজিয়াম। ন্যাশনাল গ্যালারি অফ ভিক্টোরিয়া প্রতিষ্ঠিত হয় ১৮৬১ সালে এবং এটি অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় এবং সবচেয়ে পুরোনো আর্ট গ্যালারি।
