২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া জেলা কারাগারে এবার পায়েস উৎসব

বগুড়া জেলা কারাগারে হাজতি ও কয়েদিদের জন্য পিঠা উৎসবের পর এবার আয়োজন করা হয়েছিল পায়েস উৎসবের। মঙ্গলবার সকালে সকালের নিয়মিত নাস্তার সঙ্গে পায়েস বিতরণ করা হয় কারাগারের ১৫ শ’ হাজতি ও কয়েদির মাঝে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2007, 07:57 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

এদিকে বর্তমানে এ কারাগারে আটক রয়েছেন বিএনপির দলীয় সাংসদ হেলালুজ্জামান তালুকদার লালু এবং বিএনপির সাবেক সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সি, বিশিষ্ট ব্যসায়ী শোকরানা ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি সাইফুল ইসলাম। অন্যান্যদের মতো তাদের মাঝেও এ পায়েস বিতরণ করা হয়।

কারা সুপার আবদুল রাজ্জাক এ প্রসঙ্গে বলেন, “অনেক হাজতি ও কয়েদি আছে যারা বহুদিন হলো পায়েস খায়নি। মূলত তাদের কথা মাথায় রেখেই এ উৎসবের আয়োজন করা হয়েছে।” একই কারণে কয়েকদিন আগে এখানে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছিল বলেও তিনি জানান।