কেমন হচ্ছে বইয়ের প্রচ্ছদ
কথায় বলে, “প্রথমে দর্শনধারী তারপরে গুনবিচারি”। অধিকাংশ ক্ষেত্রে প্রযোজ্য কথাটা বইয়ের বেলায়ও কমবেশি খাটে। সুন্দর প্রচ্ছদ, চমৎকার বাধাইয়ের বই দেখলে নিজের অজান্তেই গ্রন্থপ্রেমিকের হাত চলে যায় সেদিকে। বইয়ের প্রচ্ছদ রচনায় শিল্পী কতটা এবং কীভাবে জড়িত থাকেন, কলা - প্রকৌশলগত পরিবর্তন একালের প্রচ্ছদ রচনায় কতটা সুফল এনেছে, ক্যালিগ্রাফির ব্যবহারই বা কতটা হচ্ছে -- এসব বিষয় নিয়ে বিশিষ্ট শিল্পী কাইয়ূম চৌধুরী, হাশেম খান, অশোক কর্মকার, ধ্র“ব এষ ও সব্যসাচী হাজরার সাথে কথা বলে লিখছেন শরিফুল বারী টুটুল।
ঢাকা, ফেব্র“য়ারি ১৯ (নফহবংি২৪.পড়স) -- কথায় বলে, “প্রথমে দর্শনধারী তারপরে গুনবিচারি”। অধিকাংশ ক্ষেত্রে প্রযোজ্য কথাটা বইয়ের বেলায়ও কমবেশি খাটে। সুন্দর প্রচ্ছদ, চমৎকার বাধাইয়ের বই দেখলে নিজের অজান্তেই গ্রন্থপ্রেমিকের হাত চলে যায় সেদিকে। বইটা হাতে নিয়ে উল্টে পাল্টে তার গুনে মুগ্ধ হয়ে তবেই বইটা কেনেন তিনি। সুতরাং বইয়ের মান রক্ষা তথা বিপণনে প্রচ্ছদের একটা বড় ভুমিকা আছে তাতে কোন সন্দেহ নেই। এ কারণে শুরু থেকেই বইয়ের প্রচ্ছদের ব্যাপারে যতœবান রয়েছেন আমাদের প্রকাশকরা।
সময়ের সাথে সাথে আরো অনেক কিছুর মতো প্রচ্ছদেরও পালাবদল ঘটেছে। এক্ষেত্রে জয়নুল আবেদীন, কামরুল হাসানের মতো নামকরা শিল্পীদের উত্তরাধিকার বহন করে চলেছেন কাইয়ূম চৌধুরী, হাশেম খানের মতো শিল্পীরা। হাল জমানার নতুন সব কলাপ্রকৌশল নিয়ে ধ্র“ব এষের মতো শিল্পীরা প্রচ্ছদের ভুবনকে করেছেন আরো যুগোপযোগী, রংদার, আকর্ষণীয়।
বাংলাদেশের বইয়ের প্রচ্ছদের জীবন্ত কিংবদন্তী কাইয়ুম চৌধুরীর প্রথম প্রচ্ছদ ছিল একটি কিশোর পত্রিকার জন্য। সম্মানী পেয়েছিলেন ২৫ টাকা। বই হিসেবে তিনি প্রথম প্রচ্ছদ করেন প্রয়াত কবি শামসুর রাহমানের ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’ কাব্যগ্রন্থে। এসবই ষাটের দশকের কথা। প্রচ্ছদ রচনার শুরু থেকেই কাইয়ূম চৌধুরী গুরুত্ব দিয়েছেন গ্রন্থের বিষয়বস্তুর মেজাজের উপর। বললেন, বইয়ের নির্যাসটা যদি গ্রন্থে ফুটে ওঠে যথাযথভাবে তো সেটাই হবে সার্থক প্রচ্ছদ। তিনি নিজেও প্রচ্ছদ করার আগে বিষয়টা ভালভাবে জেনে নেন। তার পর কল্পনা আর নান্দিকতার মিশেলে পেন্সিলে স্কেচ করেন পছন্দ না হওয়া অব্দি।
আগে প্রচ্ছদ করা হতো মেশিনে ব্লক করে, এতে ছিল স্বকীয়তা আর ভিন্নতা। যান্ত্রিক উৎকর্ষ আসায় শ্রম অনেক বেচেছে বটে কিন্তু তাতে সৃষ্টির বৈচিত্র অনেকখানি কমে গেছে। ‘এখন প্রায় প্রচ্ছদই একই রকম।’ হতাশকণ্ঠে বললেন শিল্পী কাইয়ুম চৌধুরী।
বিদেশের বইয়ের প্রচ্ছদের সাথে খুব বেশি তফাৎ নেই এখানকার বইয়ের প্রচ্ছদের, এরকমটাই মত এই শিল্পীর। বললেন, “অন্য দেশে বইয়ের পকেট এডিশন হয়। সেখানে প্রচ্ছদের ভিন্নতা লক্ষনীয়।” কলকাতার সত্যজিৎ রায়, পূর্ণেন্দু পত্রী, সুনীল সরকাররা বুদ্ধিদ্বীপ্ত ভাল প্রচ্ছদ করতেন, জানালেন তিনি।
বাংলাদেশে বইয়ের প্রচ্ছদে ক্যালিগ্রাফি প্রয়োগের ক্ষেত্রে অগগণ্য এই শিল্পী প্রচ্ছদ বিষয়ে জানালেন তার আরেকটি আক্ষেপের কথা, “আগে বইয়ের সৌন্দর্য অনেকটা বাড়িয়ে দিতো ক্যালিগ্রাফি কিংবা টাইপোগ্রাফি। কিন্তু এখন তা অনেকাংশে অনুপস্থিত। প্রযুক্তির আধিপত্য এ চর্চাকে অনেক কমিয়ে দিয়েছে। তাছাড়া প্রচ্ছদ রচনার কাজটা শ্রম ও সময়সাপেক্ষে। একালের তরুণ শিল্পীদের ধৈর্য্য কম বলেই বইয়ের প্রচ্ছদে আর দেখা যায় না ক্যালিগ্রাফির অসাধারণ শিল্পকর্ম।”
কাইয়ূম চৌধুরীর বক্তব্যের সাথে অনেকখানি সহমত পোষণ করেন তারই সতীর্থ হাশেম খান। “আগে প্রযুক্তির সীমাবদ্ধতা ছিল, হাতেই কাজ হত বেশি; বর্তমানে প্রযুক্তি নির্ভরতায় অনেকটা যান্ত্রিক হয়ে গেছে প্রচ্ছদগুলো।”
শিশুতোষ বইয়ের প্রচ্ছদের দিকপাল হাশেম খানের প্রথম প্রচ্ছদটাও ছিল শিশুদের বই ‘মাকড়শার বিভীষিকা’, লেখক ছিলেন হাবিবুর রহমান মল্লিক; সম্মানী পেয়েছিলেন ১৫ টাকা। এই শিল্পীর মতে, বইয়ের বিষয়কে প্রথমেই গুরুত্ব দিতে হবে। কারণ, বইয়ের ছবি ও প্রচ্ছদের মাধ্যমে বইয়ের চরিত্র ও বিষয় সম্পর্কে পাঠক খুব সহজে একটা পরিষ্কার ধারণা পেতে পারে। রং ও রেখার বিন্যাস যেন রুচিসম্মত ও গ্রহণযোগ্য হয় সে দিকটা খেয়াল রাখা উচিত বলে মনে করেন তিনি।
প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের ‘দক্ষিণ এশিয়ার সাম্রাজ্যবাদ’ বইটির কাভার দিয়েই প্রচ্ছদ শিল্পী হিসেবে আবির্ভূত হন শিল্পী অশোক কর্মকার। ৮০’র দশকে করা এই বইয়ের প্রচ্ছদের জন্য সম্মানী পেয়েছিলেন ৫০০ টাকা, বইটি প্রকাশ করেছিল সাহিত্য প্রকাশন। বেশ কিছু শিশুতোষ বইয়ের এই প্রচ্ছদকার বললেন, “শিশুতোষ বইয়ের প্রচ্ছদ বা অলঙ্করণ শুধু শিশুদের আনন্দদানের জন্য নয়। এটা শিশুদের পাঠেরও অংশ।” প্রচ্ছদ রচনার কাজে মেধা ও শ্রম আগে অনেক বেশি দিতে হতো শিল্পীকে, এখন প্রযুক্তির কল্যাণে তা অনেক কম দিলেই হয় বলে উল্লেখ করেন তিনি। আন্তর্জাতিক মানের প্রচ্ছদ রচনার জন্য যে নিষ্ঠা ও আন্তরিকতা দরকার একালের তরুণ শিল্পীদের মধ্যে তার আগ্রহ খুব একটা দেখা যায় না বলে তার ধারনা। প্রচ্ছদ করার আগে বই পড়াটা জরুরী কিনা জানতে চাইলে বললেন, “জরুরী তো বটেই। তবে অনেক সময় পড়া সম্ভব হয় না। তখন কাহিনীটা শুনে নিয়ে বা সিনোপসিস পড়ে করতে হয়।”
এই শুনে নিয়ে প্রচ্ছদ করার কাজটা ব্যাপকভাবে করতে যাকে তার নাম ধ্র“ব এষ। প্রতিবছর বইমেলায় এতো শত বইয়ের প্রচ্ছদ করতে হয় এই শিল্পীকে যে কোনভাবেই বই পড়ে প্রচ্ছদ রচনার ফুরসত পান না তিনি। বইয়ের প্রচ্ছদে অভিনবত্ব আনার ক্ষেত্রে রীতিমতো বিপ্লব ঘটিয়ে দেওয়া এই শিল্পীর প্রথম প্রচ্ছদ ছিল কিশোর জগত প্রকাশনের মোস্তাক আহমেদ রচিত ‘ছুটোছুটি’ বইটির কাজ। সম্মানী পেয়েছিলেন মাত্র ৫০ টাকা। উপন্যাস, কবিতা, গল্প বা শিশুতোষ সব ধরনের বইয়েরই প্রচ্ছদ করেন তিনি। “একেকটার মেজাজ একেরকম। বিষয় বুঝেই করতে হয় প্রচ্ছদ।” বললেন তিনি। কম্পিউটার, গ্রাফিক্স, ফটোগ্রাফি সব প্রস্তুত করেই আঁকতে বসেন ধ্র“ব এষ। কাজটা তিনি খুব আনন্দ নিয়ে করেন কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিল শিল্পীর এই কথায়, “প্রচ্ছদ বিষয়টি পরাশ্রয়ী, এক্ষেত্রে শিল্পীর স্বকীয়তা থাকলেও স্বাধীনতা কম।” তার মতে -- কম্পিউটার, স্ক্যানার, ইন্টারনেটের কল্যাণে অভিনবত্ব আর বৈচিত্র্যে ভিন্নতা নিয়ে নতুনমাত্রা পেয়েছে একালের বইয়ের প্রচ্ছদগুলো।
গল্পগ্রন্থ ‘নীচতলা ওপরতলা’র প্রচ্ছদ দিয়ে যাত্রা শুরু করেছিলেন সব্যসাচী হাজরা, পেয়েছিলেন ৫০০ টাকা। কবিতা ও রাজনৈতিক বিষয়কেন্দ্রিক বইয়ের প্রচ্ছদ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন প্রচ্ছদ হাজরা। প্রত্যেকটা পান্ডুলিপি পড়ে, প্রাসঙ্গিক ছবি তুলে এনে বিষয় সংশ্লিষ্ট প্রচ্ছদ আঁকেন শিল্পী। প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে তার বক্তব্য, “প্রযুক্তিকে অস্বীকার করা যাবে না, তবে নিজের মেধা ও মনকে কাজে লাগাতে হবে পূর্ণমাত্রায়।” তবে, বললেন, “প্রযুক্তির দাপটের পাশাপাশি মেধার চর্চা ও পরিশ্রমের মানসিকতা এখনকার প্রচ্ছদ শিল্পীদের মধ্যে অনেকাংশে অনুপস্থিত। আর এ কারণে এখনকার প্রচ্ছদে আমরা পাচ্ছিনা ক্যালিগ্রাফির সেই শিল্পসৌন্দর্য্য আর নান্দনিক ছোঁয়া।”
