২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমিকসের বই মেলা

শিশুমানস গঠনে কমিকস উপকারী না ক্ষতিকর তা নিয়ে বিতর্ক আছে। এবং কমিকস আসলে সাহিত্যের মধ্যে পড়ে কিনা তা নিয়েও পন্ডিতেরা বিভিন্ন মত পোষন করেন। তথাপি পিছিয়ে নেই এর ভক্তরা। সব বিতর্ককে মাথায় তুলে রেখেই তারা আয়োজন করে যাচ্ছেন কমিকস বইমেলার। হংকং আর জাপানে প্রতিবছর অনুষ্ঠিত হয় এই বিশেষ ধরনের বইমেলা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2007, 03:32 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

সবদেশেই জনপ্রিয় হলেও হংকং আর জাপানে কমিকস শিশুদের কাছে পানি, বাতাস বা খাবার দাবারের মতো। এ ছাড়া তাদের চলে না। প্রতিবছর তাই হংকং-এ কমিকস উৎসব আয়োজিত হয় এবং সেই সাথে আয়োজন করা হয় একেবারেই আলাদা একটি বই মেলা। হংকংবাসীরা একে বলে এনি-কম হংকং (অহর-ঈড়স ঐড়হম কড়হম)।  প্রতিবছর হংকং কনভেনশন অ্যান্ড একজিবিশন সেন্টারে আগষ্ট মাসে এই  উৎসব শুরু হয়।

জাপানে কমিকস নিয়ে আয়োজিত বই মেলার নাম কমিকেট বা কমিক মার্কেট (ঈড়সরপ গধৎশবঃ) । ১৯৭৫ সাল থেকে শুরু হয়েছিলো এই মেলা। তারপর থেকে এখন পযর্ন্ত এটিই পৃথিবীর সবচেয়ে বড় কমিকস মেলা।

জাপানের টোকিও শহরের আরিয়াকে প্রতিবছর ডিসেম্বর মাসে এই মেলা শুরু হয়। শুরুতে এই মেলা মাত্র ৩০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছিলো। আর দর্শক ছিলো মাত্র ৭০০ জন। কিন্ত ২০০৬ সালের এক পরিসংখ্যানে দেখা যায় কমিকেটে দর্শক ক্রেতাদের মোট উপস্থিতি ছিলো ৪লাখ ৩০হাজার।