১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নির্বাচন: ১১ ও ১২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে ছুটি

ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে নির্বাচনকালীন সরকার সারাদেশে দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2026, 07:37 PM

Updated : 26 Aug 2026, 02:48 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল ও হাই কোর্ট বিভাগে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর সিদ্দিকী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে নির্বাচনকালীন সরকার সারাদেশে দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। 

“এর পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির অনুমোদনক্রমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাই কোর্ট বিভাগ আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি বুধবার ও বৃহস্পতিবার দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হল।”