গোপালগঞ্জে ভোটকেন্দ্রে হাতবোমা হামলা, শিশুসহ আহত ৩
এতে এক শিশু এবং দুই আনসার সদস্য আহত হয়েছেন। পরে আহতদের হাসপাতালে নেওয়া হয়।
গোপালগঞ্জ শহরের নিচুপাড়ার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে হাতবোমা হামলার ঘটনা ঘটেছে। এতে এক শিশু এবং দুই আনসার সদস্য আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা জহিরুল ইসলাম।
আহতরা হলেন- আনসার সদস্য সুকন্ঠ মজুমদার, জামাল মোল্লা ও গোপালগঞ্জ শহরের আরামবাগ এলাকার আশরাফ আলী মিশুর শিশুকন্যা আমেনা খানম (১৩)।
রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, “সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে দুই আনসার সদস্যসহ এক শিশু সামান্য আহত হয়েছে। তবে এখন কেন্দ্রে স্বাভাবিকভাবে ভোটগ্রহণ করা হচ্ছে।”
