২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষ ওলামা-মাশায়েখদের অভিনন্দন জানালেন তারেক রহমান

“জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের জনগণ তাদের রাজনৈতিক, সামাজিক, অধিকার প্রতিষ্ঠায় করণীয় সঠিক নির্দেশনা পাবে বলে আমি মনে করি।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2026, 09:46 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

বিএনপিকে ‘সমর্থন জানানোয়’ দেশের শীর্ষ ওলামা-মাশায়েখদের ধন্যবাদ জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সেখানে বলা হয়, “‘দেশের সব ঘরানার শীর্ষ ইসলামী নেতৃবৃন্দ বিএনপিকে সমর্থন দিয়েছেন'–বুধবার দেশের বিভিন্ন পত্র-পত্রিকায় গণমাধ্যমে প্রকাশিত এই সংবাদের প্রতিক্রিয়ায় শীর্ষ স্থানীয় আলেম ওলামাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

“তিনি বলেছেন, ‘জাতির একটি ঐতিহাসিক মুহূর্তে দেশের শীর্ষ আলেম ওলামাদের এই অবস্থান জনগণকে সঠিক পথ নির্দেশনা দেবে আলেম ওলামাদের এই স্পষ্ট অবস্থান ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে গুরুত্ত্বপূর্ণ ভূমিকা রাখবে।

“একইসঙ্গে জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের জনগণ তাদের রাজনৈতিক, সামাজিক, অধিকার প্রতিষ্ঠায় করণীয় সঠিক নির্দেশনা পাবে বলে আমি মনে করি।”

‘ইসলামী মূল্যবোধের আলোকে’ দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিদের জন্য একটি ‘নিরাপদ মানবিক’ বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশের পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের অব্যাহত সহযোগিতা চেয়েছেন তারেক রহমান।