২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ায় ড্রোন বিক্রি বন্ধ করতে ইরানকে যুক্তরাষ্ট্রের তাগাদা

দুই দেশ উত্তেজনা কমানো এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বৃহত্তর আলোচনা পুনরুজ্জীবিত করার চেষ্টার মধ্যেই এ খবর এল।

রাশিয়ায় ড্রোন বিক্রি বন্ধ করতে ইরানকে যুক্তরাষ্ট্রের তাগাদা

ছবি: রয়টার্স।

রয়টার্স

Published : 16 Aug 2023, 10:29 PM

Updated : 16 Aug 2023, 10:33 PM

রাশিয়ায় সশস্ত্র ড্রোন বিক্রি বন্ধ করতে ইরানকে তাগাদা দিচ্ছে যুক্তরাষ্ট্র।

দুই দেশ উত্তেজনা কমানো এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বৃহত্তর আলোচনা পুনরুজ্জীবিত করার চেষ্টার মধ্যেই এ খবর এল।

এ বিষয়ে ব্রিফিং দেওয়া কয়েকজনের বরাত দিয়ে বুধবার এ খবর দিয়েছে ‘দ্য ফিন্যান্সিয়াল টাইমস’ পত্রিকা।

হোয়াইট হাউজ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন মঙ্গলবার বলেছেন, তিনি বাড়তে থাকা পারমাণবিক হুমকি কমানোর ইরানের পদক্ষেপকে স্বাগত জানাবেন।

গত সপ্তাহে দুই দেশের মধ্যে বন্দি বিনিময় নিয়ে আলোচনার পাশাপাশি পারমাণবিক হুমকির বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

ইরান তেহরানের এভিন কারাগারের তিন বন্দি মার্কিন নাগরিককে গৃহবন্দিত্বে নিয়েছে। আর পঞ্চম আরেকজনকেও এরই মধ্যে গৃহবন্দি করা হয়েছে।

গত সপ্তাহে কয়েকজন বার্তা সংস্থা রয়টার্সকে জানান, দক্ষিণ কোরিয়ায় ইরানের তহবিল বাজেয়াপ্তমুক্ত করার একটি চুক্তির আওতায় ৫ বন্দি মার্কিনিকে মুক্তি দিতে পারে তেহরান।