২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছবিতে ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক ও সিরিয়া

ভূমিকম্পের পরদিন মঙ্গলবারও তুরস্ক ও সিরিয়ায় ধ্বংসস্তূপের নিচে জীবিতদের সন্ধানে উদ্ধার কাজ চলছে। দুইদেশ মিলে এরইমধ্যে মৃত্যু পাঁচ হাজার ছাড়িয়ে গেছে।

রয়টার্স

Published : 07 Feb 2023, 08:11 PM

Updated : 07 Feb 2023, 08:31 PM

Image

ভূমিকম্পে সিরিয়ার আল আতারেব শহরে ধসে পড়া একটি  ভবনের ধ্বংসস্তূপের চারপাশ ঘিরে উদ্ধার কাজ চলছে। ছবি: রয়টার্স

Image

জার্মানির বার্লিনে বসবাস করা তুর্কিরা নিজেদের দেশে ভূমিকম্প দুর্গতদের জন্য গরম কাপড় ও খাবারসহ জরুরি পণ্য সংগ্রহ করে সেগুলো পাঠানোর ব্যবস্থা করছেন। ছবি: রয়টার্স

Image

তুরস্কের বাইরে জার্মানিতেই সবচেয়ে বেশি তুর্কির বাস। নিজ দেশের বিপদে তারা নিজেরাই সাহায্যের হাত বাড়িয়েছেন। ছবি: রয়টার্স

Image

শক্তিশালী ভূমিকম্পের পরদিন মঙ্গলবার সিরিয়ার আল আতারেব শহরে একটি ধসে পড়া ভবনের নিচ থেকে একটি শিশুকে বের করে আনছেন এক উদ্ধারকর্মী।

Image

সোমবার তুরস্ক, সিরিয়া ও আশেপাশের অঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল গাজিয়ানতেপ শহরের কাছে। ভূমিকম্পে তুরস্কের এই শহরটি যেনো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ছবি: রয়টার্স

Image

তুরস্কের ইস্কেনদেরুনে ভূমিকম্পের পর বন্দরে থাকা কয়েকটি কন্টেইনারে আগুন ধরে যায়। ছবি: রয়টার্স

Image

তুরস্কে ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত আরেক শহর হাতাই। আকাশ থেকে তোলা ছবিতে হাতাই যেনো ধ্বংসস্তূপের নগরী। ছবি: রয়টার্স

Image

তুরস্কের গাজিয়েনতাপ শহরে ভূমিকম্পে বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের পাশে এক নারী তার শিশু সন্তানকে কালে নিয়ে দাঁড়ি হয়তো স্বজনদের উদ্ধারের অপেক্ষা করছেন। ছবি: রয়টার্স

Image

সোমবার শক্তিশালী ভূমিকম্পের পর সিরিয়ার আলেপ্পো নগরীতে একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অনেক মানুষ আশ্রয় নেন। ছবি: রয়টার্স