২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ার জাভায় ভূমিকম্প

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের সময় একজনের মৃত্যু হয়েছে। তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

ইন্দোনেশিয়ার জাভায় ভূমিকম্প

ছবি: রয়টার্স।

রয়টার্স

Published : 01 Jul 2023, 07:01 PM

Updated : 01 Jul 2023, 07:01 PM

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভূমিকম্প হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ৬ দশমিক ৪ মাত্রার এ আহত হয়েছে অন্তত ১০ জন।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি জানিয়েছে, ভূমিকম্পের সময় একজনের মৃত্যু হয়েছে। তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

বিএনপিবির মুখপাত্র আবদুল মুহারি শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ভূমিকম্পে কেন্দ্রীয় জাভা প্রদেশ ও ইয়োগাকার্তা অঞ্চলে কয়েকশ’ বাড়িঘর সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু সরকারি কার্যালয়, স্বাস্থ্যকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানেরও ক্ষতি হয়েছে।

ইন্দোনেশিয়ার ভূপ্রকৃতি বিষয়ক সংস্থা (বিএমকেজি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ২৫ কিলোমিটার গভীরে।

কেন্দ্রীয় জাভা প্রদেশ ও ইয়োগাকার্তা অঞ্চলের কয়েকটি নগরীতে কম্পন অনুভূত হয়েছে। তবে এর জেরে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ এ অবস্থিত হওয়ার কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প হয় এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়।