৬ ঘণ্টায় দুইবার মৃদু ভূমিকম্প
একটির উৎপত্তিস্থল ছিল ত্রিপুরা, আরেকটি মিয়ানমারের ম্রাক-ইউ শহর।
দেশের বিভিন্ন স্থানে গভীর রাতে ও সকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
ছয় ঘণ্টার ব্যবধানে অনেক জায়গা দুইবার কেঁপেছে বলে জানিয়েছে ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র।
সেখানকার সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, রোববার সকাল ৬ টা ২৬ মিনিটে ঢাকা থেকে ১৬৪ কিলোমিটার দূরে ত্রিপুরা সীমান্তে ৩ দশমিক ৮ মাত্রার মৃদু ভূকম্পন নথিবদ্ধ করা হয়েছে।
এর আগে শনিবার রাত ১২টা ১২ মিনিটে আরেকটি মৃদু ভূমিকম্প হয়। ৪ দশমিক ৮ মাত্রার এ ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৪৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, মিয়ানমারের ম্রাক-ইউ শহর।
