তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
তিব্বতের উত্তরাঞ্চলের নাগকু পাহাড়ি এলাকায় মাটির ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প হয় বলে জানিয়েছে চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র।
চীনের তিব্বতে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত আনুমানিক ১০ টা ৩৩ মিনিটে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে দেশটির ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র (সিইএনসি)।
সিইএনসি’র এর তথ্য অনুযায়ী, তিব্বতের উত্তরাঞ্চলের নাগকু পাহাড়ি এলাকায় মাটির ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প হয়। ভূমিকম্পস্থলের আশেপাশের ৫ কিলোমিটার এলাকার গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪,৮৬৪ মিটার।
ভূমিকম্প স্থানীয় এলাকায় জোরালভাবে অনুভূত হয়েছে। এর উপকেন্দ্র ছিল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে।
