২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শোক, শ্রদ্ধা, ফুলে রানিকে শেষ বিদায়

আগামী সোমবার শেষকৃত্যর আগ পর্যন্ত লন্ডনের ওয়েস্টমিনস্টার হলে থাকবে রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন। আর এ সময়ে চলতে থাকবে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা নিবেদন পর্ব।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2022, 12:29 AM

Updated : 16 Sep 2022, 12:57 AM

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথকে শেষ বিদায় জানাতে এখনও লন্ডনে মানুষের উপচে পড়া ভিড়। শেষকৃত্যে অংশ নিতে সেখানে হাজির হচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরাও।

গত বুধবার রানির কফিন লন্ডনের ওয়েস্টমিনস্টার হলে রাখা হয়েছে। আগামী সোমবার শেষকৃত্যানুষ্ঠানের আগ পর্যন্ত কফিনটি সেখানেই থাকবে। আর এ সময়টিতে চলতে থাকবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন পর্ব।

রানিকে শোক, শ্রদ্ধা, ফুলে অগণিত মানুষের শেষ বিদায় জানানোর কিছু চিত্র তুলে ধরেছে বার্তা সংস্থা রয়টার্স।

Image

লন্ডনের গ্রিন পার্কে রানি এলিজাবেথকে ফুলেল শ্রদ্ধায় শেষ বিদায় জানানো হচ্ছে।

Image

গ্রিন পার্কে রানিকে শ্রদ্ধা জানাতে অর্পন করা রাশি রাশি ফুলের সারির মাঝে দুহাতে মুখ ঢেকে দাঁড়িয়ে শোকার্ত এক শিশু।

Image

বাকিংহাম প্রাসাদের কাছে গ্রিন পার্কে রানিকে শেষ শ্রদ্ধা জানাতে অর্পন করা অজস্র ফুলের মধ্যে দেখা যাচ্ছে ধন্যবাদ দিয়ে লেখা একটি চিরকুট।

Image

রানিকে শেষশ্রদ্ধা জানাতে পূর্ব ইংল্যান্ডের সান্ড্রিংহাম এস্টেট ফুলে ফুলে ভরিয়ে দিয়েছে জনতা। আর সেই দৃশ্য ঘুরে ঘুরে দেখছেন ব্রিটেনের প্রিন্স অব ওয়েলস উইলিয়াম এবং প্রিন্সেস অব ওয়েলস ক্যাথরিন।

Image

ইংল্যান্ডের উইন্ডসর শহরে রাশি রাশি ‍ফুল আর হৃদয়াকৃতির কার্ডে লেখা বার্তা দিয়ে রানিকে শেষ শ্রদ্ধা জানিয়েছে মানুষ।

Image

ফুলের সঙ্গে দৃষ্টিনন্দন একটি টেডি বেয়ারের শ্রদ্ধাঞ্জলীও দেখা যাচ্ছে উইন্ডসরে।

Image

ব্রিটিশ পতাকা আর লাল গোলাপ হাতে রানিকে শেষশ্রদ্ধা জানাচ্ছেন এক ব্যক্তি।

Image

ইংল্যান্ডের উইন্ডসরে উলে বোনা পুতুল দিয়ে রানিকে শেষশ্রদ্ধা নিবেদন।

Image

রানি এলিজাবেথের শেষ বিদায়লগ্নে তার ছবি খচিত পতাকা গায়ে জড়িয়ে লন্ডনের টাওয়ার ব্রিজের কাছ দিয়ে হেঁটে চলেছেন এক নারী।

Image

লন্ডনে রানিকে শেষশ্রদ্ধা জানাতে জড়ো হয়েছে অজস্র মানুষ।