ছবিতে মাইকেল পারকিনসনের তারকা অতিথিরা
মাইকেল পারকিনসনকে বলা হতো চ্যাট শো এর ‘রাজা’। বিংশ শতাব্দীর বড় বড় তারকাদের সাক্ষাৎকার নিয়েছেন তিনি। টেলিভিশন উপস্থাপনার মানদণ্ড ঠিক করা এই উপস্থাপক চিরবিদায় নিয়েছেন।
Published : 17 Aug 2023, 11:03 PM
১৯৮১ সালে মাইকেল পারকিনসনের অনুষ্ঠানে আবারও অতিথি মোহাম্মদ আলি। তারকা অতিথিদের মধ্যে মোহাম্মদ আলি ব্যক্তিগতভাবে পারকিনসনের সবচেয়ে পছন্দের ছিলেন। ছবি: বিবিসি
ব্রিটিশ ফুটবলার জর্জ বেস্টও একাধিকবার মাইকেল পারকিনসনের অনুষ্ঠানের অতিথি হয়েছিলেন। যার ফলে দুইজনের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল। ছবি: বিবিসি
২০০২ সালে মাইকেল পারকিনসনের অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন আরেক ব্রিটিশ খ্যাতনামা সাংবাদিক ও লেখক ডেভিড অ্যাটেনবরা। ছবি: বিবিসি
২০০১ সালে নামকরা ব্রিটিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম ও তার স্ত্রী সংগীত শিল্পী ভিক্টোরিয়া বেকহ্যাম পারকিনসনের অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন। ছবি: বিবিসি