সাফ ফুটবলের লড়াই শুরু ঢাকায়
ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ ফুটবলের মুকুট জয়ের লড়াই শুরু হল দুই প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের খেলা দিয়ে। পরের ম্যাচে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। এর মাঝে হয়ে গেল উদ্বোধন অনুষ্ঠানের জমকালো আয়োজন। আধা ঘণ্টার অনুষ্ঠান মাতিয়ে রাখেন গত ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের শিল্পী বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়।
