কম্প্রেসর বিস্ফোরণ: ভারতে এক পরিবারের ৫ জনের মৃত্যু
বিস্ফোরণের পরই বাড়িতে আগুন ধরে যায়।
ভারতের পাঞ্জাবে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে একই পরিবারের তিন শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।
পাঞ্জাবের জলান্ধর জেলায় এ ঘটনা ঘটে বলে সোমবার এনডিটিভি জানিয়েছে।
পুলিশ বলছে, রোববার রাতে ওই দুর্ঘটনার পর বাড়িতে আগুন ধরে যায়।
নিহতরা হলেন- যশপাল ঘাই (৭০), রুচি ঘাই (৪০), মানশা (৪০), দিয়া (১২) ও অক্ষয় (১০)।
দুর্ঘটনার সঠিক কারণ জানতে ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে পুলিশ জানিয়েছে।
