২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যেভাবে দিন কাটছে ভূমিকম্প দুর্গতদের

চারদিন আগের প্রলয় জীবন লণ্ডভণ্ড করে দিয়েছে। হারিয়ে গেছে অনেক প্রিয়জন। ভূমিকম্পে বেঁচে গেলেও প্রচণ্ড ঠান্ডায় খোলা আকাশের নিচে খাবার-পানি ছাড়া এখন মরতে বসার দশা। কেমন আছেন তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্প দুর্গতরা।

রয়টার্স

Published : 09 Feb 2023, 11:31 PM

Updated : 09 Feb 2023, 11:31 PM

Image

তুরস্কের কাহরামানমারাস শহরে একটি বাড়ির ধ্বংসস্তূপের নিচে তল্লাশি অভিযান চলছে। পাশেই প্রিয়জনদের জীবিত ফিরে পাওয়ার আশায় প্রার্থনা করছেন এক নারী।

Image

ভূমিকম্পে যারা প্রাণে বেঁচে গেছেন তাদের প্রচণ্ড ঠান্ডায় খোলা আকাশের নিচে বাস করতে হচ্ছে। তুরস্কের কাহরামানমারাস শহরে আগুন জ্বালিয়ে নিজেদের উষ্ণ রাখার চেষ্টা করছেন দুর্গতরা।

Image

চারদিন আগের ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় হাজার হাজার মানুষ মারা গেছেন। বিভিন্ন স্থানে এভাবেই গণকবরে মৃতদেহ দাফন করা হচ্ছে।

Image

ভূমিকম্পের চারদিন পেরিয়ে গেছে। এখনো ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিতদের উদ্ধারের আশা ছাড়েননি উদ্ধারকর্মীরা।

Image

গত সোমবারের শক্তিশালী ভূমিকম্পে তুরস্কের বন্দরনগরী ইসকেনদেরুনের অনেক সড়ক সমুদ্র থেকে উঠে আসা পানিতে তলিয়ে যায়। কয়েকটি সড়ক থেকে এখনো পানি সরেনি।

Image

তুরস্কের কিরিখান শহরে বৃহস্পতিবার একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে এক নারীর আওয়াজ শোনার পর এভাবেই কংক্রিট কেটে গর্ত করে তার কাছে পৌঁছানোর চেষ্টা করছেন একজন উদ্ধারকর্মী।

Image

এভাবেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে তুরস্ক ও সিরিয়ায় হারিয়ে গেছে কয়েক হাজার প্রাণ।

Image

তবুও জীবন থেমে থাকে না.... চারদিন আগের ভূমিকম্পে হয়তো লণ্ডভণ্ড হয়ে গেছে জীবন। তারপরও ধ্বংসস্তূপের মধ্যেই খেলায় মেতেছে দুই শিশু। পেছনে কাঁদছেন এক নারী।

Image

তুরস্কের ভূমিকম্প দুর্গত শহর হাতাইয়ে একটি তাঁবুর ভেতর আশ্রয় নিয়েছে একটি পরিবার।