২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ

বিরল এক পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে বৃহস্পতিবার হাজার হাজার মানুষ অস্ট্রেলিয়ার প্রত্যন্ত একটি শহরে জড়ো হয়েছিলেন।

রয়টার্স

Published : 20 Apr 2023, 10:38 PM

Updated : 20 Apr 2023, 10:39 PM

Image

ফিলিপিন্সের মেট্রো ম্যানিলা থেকেও বৃহস্পতিবার সূর্যগ্রহণ দেখা যায়।

Image

চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে তখন চাঁদের ছায়ায় কিছু সময়ের জন্য পৃথিবী থেকে সূর্যকে পুরোপুরি বা আংশিক দেখা যায় না। ওই অবস্থাকেই সূর্যগ্রহণ বলে। বৃহস্পতিবার ছিল এ বছরের প্রথম সূর্যগ্রহণ।

Image

চাঁদের ছায়া আস্তে আস্তে ঢেকে দিচ্ছে সূর্যকে। ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে তোলা ছবি।

Image

বিশ্বের বিভিন্ন দেশ থেকে এদিন আংশিক বা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা গেছে। এই ছবিটি ইন্দোনেশিয়ার ওয়েস্ট সুমাত্রা প্রদেশ থেকে তোলা।

Image

সূর্যগ্রহণ নিয়ে ছেলে-বুড়ো সবারই আগ্রহের শেষ নেই। ফিলিপিন্সের মেট্রো ম্যানিলার ছোট্ট এই শিশুটি বিশেষ সুরক্ষা চশমা পরে সূর্যগ্রহণ উপভোগ করতে ব্যস্ত।

Image

ছাতা মাথায় সোলার ফিল্টারে চোখ লাগিয়ে আরেক ফিলিপিনো নারী সূর্যগ্রহণ দেখছেন।

Image

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ছোট্ট শহর এক্সমাউথে সবথেকে ভালোভাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ উপভোগ করা গেছে। শহরের ৩৫ কিলোমিটার দীর্ঘ ভিউ পয়েন্টে এদিন হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন।

Image

তাইওয়ানের তাইপে অ্যাস্ট্রোনোমিক্যাল মিউজিয়ামের একজন কর্মী বিশেষ কাঁচের সাহায্যে সূর্যগ্রহণ দেখছেন।

Image

তাইওয়ানের তাইপে অ্যাস্ট্রোনোমিক্যাল মিউজিয়াম থেকে বৃহস্পতিবার টেলিভিশনে সূর্যগ্রহণের ঘটনা সরাসরি সম্প্রচার করা হয়।

Image

চাঁদের ছায়া থেকে বেরিয়ে আসছে সূর্য। এদিন সূর্য প্রায় ৬০ সেকেন্ড চাঁদের ছায়ায় পুরোপুরি ঢাকা পড়েছিল।