২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিচিত্র যত ছবি

ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নিতে চলেছে আরো একটি বছর। ২০২২ সালে রয়টার্সের তোলা বিচিত্র কিছু ছবি নিচে দেওয়া হলো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2022, 10:19 PM

Updated : 22 Dec 2022, 10:27 PM

Image

জাপানের টোকিওতে একটি হোটেলের কর্মীরা কোভিড-১৯ এর মধ্যেও কীভাবে শারীরিক দূরত্ব বজায় রেখে একসঙ্গে খাবার খাওয়া উপভোগ করা যায় তার ‘ডেমো’ দেখাচ্ছেন। যেটির নাম দেওয়া হয়েছে ‘ল্যানটার্ন ডাইনিং এক্সপেরিয়েন্স’।

Image

স্পেনের লা পালমায় একটি আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে বেরিয়ে আসা কালো ছাইয়ের পাহাড়ের নিচে চাপা পড়ে আছে একটি গাড়ি।

Image

স্পেনের বিখ্যাত ‘লা টমাটিনা’ উৎসবে যোগ দিতে সারা পৃথিবী থেকে অসংখ্য পর্যটক ‍অগাস্ট মাসে দেশটিতে হাজির হন।

Image

থাইল্যান্ডে বেড়াতে যাওয়া এই রুশ পর্যটক ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের মাই খাও সৈকত থেকে আকাশে একটি উড়োজাহাজের সঙ্গে সেলফি তুলছেন।

Image

কলম্বিয়ায় রাসায়নিক বর্জ্যে পূর্ণ একটি নদী থেকে দূষিত ফেনা বাতাসে উড়ে কাছেই একটি বাড়িতে ঢুকে পড়েছে। বাড়ির এক বাসিন্দা দূষিত ওই ফেনা থেকে বাঁচতে দৌড়ে পালাচ্ছেন।

Image

কোনো আসবাবের একাংশ নয়, এটি পোশাকের অংশ। ইতালিতে একটি ফ্যাশন উইকে এক মডেল এই পোশাক পরে র‌্যাম্পে হাজির হন।

Image

কলম্বিয়ায় একটি ‘আপ-সাইড ডাউন’ বাড়িতে ছবির জন্য পোজ দিচ্ছেন এক নারী। বিশ্বজুড়ে নাগরিক জীবনে এভাবে বানানো বাড়ি বিনোদন কেন্দ্র হয়ে উঠেছে।

Image

প্রকৃতির অনুগ্রহ পেতে বিভিন্ন দেশে বিভিন্ন প্রাণীর বিয়ের অনুষ্ঠান আয়োজনের প্রথা সেই প্রাচীনকাল থেকে চলে আসছে। মেক্সিকোতে এমনই একটি আয়োজনে সাত বছর বয়সের একটি কুমিরকে কনের সাজে সাজানো হয়েছে।

Image

পর্তুগালের লিসবনে জুনে জাতিসংঘের সমুদ্র বিষয়ক সম্মেলন চলার সময় মাছের মাথার মুখোশ পরে প্রতিবাদ জানাচ্ছেন একজন।

Image

অস্ট্রেলিয়ায় জাতীয় নির্বাচনে ভোট দিচ্ছেন সিডনির বন্দাই বিচের এক বাসিন্দা। আট ‍মাসের মেয়ে কোলে নিয়ে ভোট দিতে আসা এই ব্যক্তি তাড়াহুড়োয় হয়ত প্যান্ট পরতে ভুলে গিয়েছেন।

Image

লেজ নয় ওদুটো ছাগলের কান। পাকিস্তানের করাচির এক বাসিন্দার এক মাস বয়সী ছাগল ‘সিম্বা’ লেজের মত লম্বা কান নিয়ে জন্মেছে।