২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার ৩ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার দাবি ইউক্রেইনের

পশ্চিমারা ইউক্রেইনকে অত্যাধুনিক আকাশ সুরক্ষা ব্যবস্থা দেওয়ার পর থেকে আকাশ যুদ্ধে রাশিয়ার সঙ্গে জোর পাল্লা দিচ্ছে কিইভ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2024, 02:18 PM

Updated : 18 Feb 2024, 02:18 PM

পূর্ব ইউক্রেইনের আকাশে শনিবার রাশিয়ার দুইটি এসইউ-৩৪ ফাইটার-বোম্বার এবং একটি এসইউ-৩৫ ফাইটার গুলি করে ভূপাতিত করার দাবি করেছেন দেশটির বিমান বাহিনীর প্রধান মিকোলা ওলেশচুক।

টেলিগ্রামে এক পোস্টে তিনি এ তথ্য জানান। তবে বার্তা সংস্থা রয়টার্স স্বাধীনভাবে এ তথ্য যাচাই করতে না পারার কথা জানিয়েছে। বলেছে, যদি ওলেশচুকের দাবি সত্যি হয় তবে তা ইউক্রেইনে আকাশযুদ্ধে রাশিয়ার জন্য বড় ধাক্কা।

পশ্চিমারা ইউক্রেইনকে অত্যাধুনিক আকাশ সুরক্ষা ব্যবস্থা দেওয়ার পর থেকে আকাশ যুদ্ধে রাশিয়ার সঙ্গে জোর পাল্লা দিচ্ছে কিইভ। তারা এখন যুদ্ধক্ষেত্রের কাছাকাছি এলাকায় রুশ বিমান চলাচলের সময় হুমকি সৃষ্টি করতে সক্ষম অস্ত্র মোতায়েন করতে পারছে।

Image

প্যাট্রিয়টকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে একটি বলে বিবেচনা করা হয়।

আগামী সপ্তাহে ইউক্রেইন যুদ্ধের দুই বছর পূর্ণ হতে চলেছে। এখনো এ যুদ্ধ বন্ধের কোনো আশা দেখা যাচ্ছে না।