২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনের মারিউপোলে বড় সামরিক স্থাপনা গড়ছে রাশিয়া

নতুন ইউ-আকৃতির কম্পাউন্ড গড়ে তোলা হচ্ছে এই বন্দর নগরীর কেন্দ্রস্থলে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2022, 06:53 PM

Updated : 04 Dec 2022, 06:53 PM

ইউক্রেইনের রাশিয়া অধিকৃত বন্দরনগরী মারিউপোলে সেনা উপস্থিতি জোরদার করছে রাশিয়া। স্যাটেলাইটের বেশ কিছু ছবিতে দেখা গেছে, নগরীটিতে বড় ধরনের সামরিক স্থাপনা গড়ে তুলছে রাশিয়া।

বিবিসি জানায়, নতুন ইউ-আকৃতির কম্পাউন্ড গড়ে তোলা হচ্ছে নগরীর কেন্দ্রস্থলে। এর ছাদে উড়তে দেখা গেছে, রাশিয়ার সেনাবাহিনীর প্রতীক লাল, সাদা ও নীল তারা। সাথে লেখা রয়েছে “মারিউপোলের মানুষদের জন্য”।

এই ভবনটিই সামরিক স্থাপনা বলে প্রতীয়মান হয়েছে মাক্সার কোম্পানির স্যাটেলাইট ছবিতে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে অভিযান চালানোর পর রাশিয়া প্রায় তিনমাস মারিউপোল নগরী অবরুদ্ধ করে রাখে। তাদের অবিরাম হামলায় শহরটির অধিকাংশ এলাকাই ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

ইউক্রেইন কর্মকর্তারা গত মাসে একটি আনুমানিক হিসাব তুলে ধরে জানায়, রাশিয়ার হামলায় নগরীর প্রায় ২৫ সাধারণমানুষ নিহত হয়েছে।

অন্যদিকে, জাতিসংঘ এখন পর্যন্ত নগরীটিতে ১ হাজার ৩৪৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে সংস্থাটি বলেছে, নিহতের প্রকৃত সংখ্যা আরও কয়েক হাজার বেশি হতে পারে।