২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরের নতুন প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত শানমুগারত্নম

প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য দল থেকে পদত্যাগ করতে হয়েছিল থারমান শানমুগারত্নমকে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2023, 08:43 AM

Updated : 06 Oct 2023, 08:43 AM

ভারতীয় বংশোদ্ভূত থারমান শানমুগারত্নম সিঙ্গাপুরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। 

শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে থারমান ৭০ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। সংসদীয় গণতন্ত্রের সিঙ্গাপুরে প্রধানমন্ত্রী লি সিয়েন লুং সরকার প্রধান।

রয়টার্স জানিয়েছে, রাষ্ট্রপ্রধান হতে যাওয়া শানমুগারত্নম ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টির (পিএপি) হয়ে বেশ কয়েকবার পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছিলেন। প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য দল থেকে পদত্যাগ করতে হয়েছিল তাকে। 

[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/bdnews24/posts/pfbid02oBVwpJedMr3EALjxM9kbyyZ6dW2byX4tkPho9aTBWf6oaW6RALJApKSrUueQRn2el ]