ইউক্রেইন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র যখন দেশটির সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে তুলেছে, সে সময়ই পেন্টাগনের কয়েক ডজন গোপন নথি ফাঁসের ঘটনা ঘটেছে, যা নিয়ে বেশ অস্বস্তিতে পড়েছে মার্কিন সরকার। অত্যন্ত গোপন এসব নথিতে দেখা যাচ্ছে, শত্রু-মিত্র উভয়ের ওপরই সমানভাবে আড়িপেতে গোয়েন্দাগিরি করে আসছে তারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দেশটির ভাড়াটে সৈনিকদের প্রতিষ্ঠান ওয়াগনার গ্রুপে যুক্তরাষ্ট্র যেমন অনুপ্রবেশ করেছে, তেমনি ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপরও নজরদারি চালিয়েছে। নথি ফাঁসের এই ঘটনায় হতাশা প্রকাশ করেছেন ইউক্রেইনের কর্মকর্তারা। আলোচিত এ ঘটনার প্রভাব গড়াবে কতদূর এক মিনিটে সেই বিশ্লেষণ করেছেন বিবিসির বারবারা প্লেট উশার।

নিউজ ডেস্ক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৩:০২, ১২ এপ্রিল ২০২৩ | আপডেট: ১৩:০৭, ১২ এপ্রিল ২০২৩