২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিকিমে ব্যাপক তুষারধসে ৬ পর্যটক নিহত

তুষারধসের সময় সিকিমের নাথুলা পাস এলাকায় দেড়শরও বেশি পর্যটক ছিলেন বলে জানা গেছে।

সিকিমে ব্যাপক তুষারধসে ৬ পর্যটক নিহত

উদ্ধার অভিযানে সিকিম পুলিশের সঙ্গে ট্র্যাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অব সিকিম, পর্যটন বিভাগের কর্মকর্তারা এবং গাড়ির চালকরা যোগ দিয়েছেন। ছবি: এনডিটিভি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2023, 04:26 PM

Updated : 04 Apr 2023, 04:56 PM

সিকিমের নাথু লা গিরিপথ এলাকায় ব্যাপক তুষারধসে পর অন্তত ছয়জন পর্যটক তুষারের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন।   

মঙ্গলবার স্থানীয় সময় দুপুর প্রায় ১২টা ২০ মিনিটের দিকে তুষারধসের এ ঘটনার পর থেকে বহু পর্যটক তুষারের নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।  

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, তুষারধসের সময় ওই এলাকায় দেড়শরও বেশি পর্যটক ছিলেন বলে জানা গেছে। ঘটনার পর উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। 

চলমান উদ্ধার অভিযানে সিকিম পুলিশের সঙ্গে ট্র্যাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অব সিকিম, পর্যটন বিভাগের কর্মকর্তারা এবং গাড়ির চালকরা যোগ দিয়েছেন বলে জানিয়েছে তারা।

ভারত ও চীনের সীমান্তের কাছে নাথু লা গিরিপথ একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য। পার্বত্য এই গিরিপথটি সমুদ্র সমতল থেকে ৪৩১০ মিটার (১৪১৪০ ফুট) উঁচু।   

এ পর্যন্ত ২২ জন পর্যটককে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।