২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দি সাংবাদিক ফাহমিকে শিগগিরি মুক্তি দেবে মিশর

আল জাজিরার মিশরীয়-কানাডীয় সাংবাদিক মোহাম্মদ ফাহমিকে কয়েক ঘন্টার মধ্যে মুক্তি দিতে পারে মিশর। আল জাজিরা মঙ্গলবার এ খবর দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2015, 04:59 PM

Updated : 22 Aug 2022, 11:38 AM

মিশর এর আগে রোববার আল-জাজিরার আরেক অস্ট্রেলীয় সাংবাদিক গ্রেস্টেকে মুক্তি দিয়েছে। অন্য আরেকজন সাংবাদিক বাহের মোহাম্মদ এখনো কায়রোর জেলে বন্দি।

মিশরের নিষিদ্ধ সংগঠন মুসলিম ব্রাদারহুডকে সহায়তার অভিযোগে অস্ট্রেলিয়ার নাগরিক গ্রেস্টেসহ তিনজন সাংবাদিককে গত জুনে কারাদণ্ড দিয়েছিল মিশরের আদালত।

ফাহমির রয়েছে কানাডা এবং মিশরের যৌথ নাগরিকত্ব। মিশরের নাগরিকত্ব ছেড়ে দেয়ার বিনিময়ে তাকে মুক্তি দেয়া হচ্ছে।

সোমবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী জন বেয়ার্ড জানান, ফাহমির মুক্তি আসন্ন। তবে তাকে কয়েক ঘণ্টা নাকি কয়েকদিনের মধ্যে মুক্তি দেয়া হবে এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলেননি।

তবে ফাহমিকে কয়েকদিনের মধ্যেই মুক্তি দিয়ে কানাডায় পাঠিয়ে দেয়া হবে বলে জানিয়েছে একটি নিরাপত্তা সূত্র।