নেটোর ২০০ তেল ট্যাঙ্কার জ্বালিয়েছে তালেবান
আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে নেটো সেনাদের তেলবাহী ২০০ ট্যাঙ্কার জ্বালিয়ে দিয়েছে তালেবান।
শনিবার তালেবান জঙ্গিরা ট্যাঙ্ক বহরে হামলা চালায় বলে পুলিশ জানায়।
তালেবান জঙ্গিরা ওই হামলার দায় স্বীকার করেছে। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন নেটো বাহিনীর জন্য তেল বহন করায় ট্যাঙ্কগুলো জ্বালিয়ে দেয়া হয়েছে বলে দাবি করে তারা।
হামলায় কেউ হতাহত হয়েছেন কিনা তা এখনো জানা যায়নি।
আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কতটি ট্যাঙ্কার ক্ষতির শিকার হয়েছে তা এখনো পরিষ্কার হওয়া যায়নি। তবে পুলিশের প্রাথমিক প্রতিবেদনে ভস্মীভূত লরির সংখ্যা ২০০ বলে জানা গেছে।
সোমবারই আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা হতে যাচ্ছে। এর দুই দিন আগেই রাজধানী কাবুলের কাছে বড় ধরনের হামলা চালিয়ে নিজেদের শক্তির জানান দিল তালেবান।
