২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট দেয়া না দেয়ার পেছনে হরমোন!

গণতান্ত্রিক দেশে নেতা নির্বাচন প্রক্রিয়ায় কিছু মানুষকে যেমন উঠেপড়ে লাগতে দেখা যায়; তেমননি অনেককে দেখা যায় নির্বাচন নিয়ে কোনো ভ্রুক্ষেপই করছেন না।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 09:11 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

মানুষের এ প্রবণতার পেছনে হরমোনজনিত কারণ রয়েছে বলে তথ্য বেরিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের সাম্প্রতিক এক গবেষণায়।

দেহে চাপ সংক্রান্ত হরমোন ’করটিসোল’ এর মাত্রা দেখে ব্যক্তির ভোট প্রবণতা সম্পর্কে পরিষ্কার ধারণা করা যায় বলেই গবেষকদের অভিমত।

যুক্তরাষ্ট্রের ‘ইউনিভার্সিটি অব নেব্রাসকা’র অধ্যাপক জেফ ফ্রেন্স বলেন, “রাজনীতি ও এ সংক্রান্ত কার্যক্রম স্বাভাবিকভাবেই মানসিক চাপের কাজ।

আমাদের গণতন্ত্রে গুরুত্বপূর্ণ রাজনৈতিক কার্যক্রমে (ভোটদান) অংশ নেয়ার পেছনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় কাজ করে। আমাদের গবেষণায় পাওয়া গেছে চাপসহ মানসিকতাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

গবেষণার শেষ ধাপে অনেকটা উদারনৈতিক, রাজনীতির প্রতি উদাসীন এবং বেশ রক্ষণশীল একশ’রও বেশি মানুষের লালা সংগ্রহ করা হয়। এরপর তাতে করটিসোলের মাত্রা নির্ণয় করে নমুনাটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালান গবেষকরা।

ভোট দেয়ার আগে এবং এতে অংশ নেয়াকালে গবেষণায় অংশগ্রহণকারীদের থুথু বা লালায় করটিসোলের মাত্রা দেখেন তারা। পরে যারা অপেক্ষাকৃত স্বতঃস্ফূর্তভাবে রাজনীতি ও ধর্মীয় কাজে অংশ নিয়েছে তাদের সঙ্গে অন্যদের করটিসোলের মাত্রার তুলনা করে দেখেন গবেষকরা।

কেবল উচ্চ চাপের কার্যক্রমই করটিসোলের মাত্রা বাড়ায় তা নয়; বরং এর মাত্রার তারতম্যের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সম্পর্ক আছে,” বলেন ফ্রেন্স।