২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোদিকে ওবামার টেলিফোন, আমন্ত্রণ

লোকসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জয়ের জন্য বিজেপি নেতা নরেন্দ্র মোদিকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

যুক্তরাষ্ট্র প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2014, 02:30 AM

Updated : 22 Aug 2022, 06:17 PM

গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গার জন্য দায়ী করে এক সময় মোদিকে ভিসা দিতে অরাজি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভারতের হবু প্রধানমন্ত্রীকে তার দেশ সফরের আমন্ত্রণও জানিয়েছেন।

শুক্রবার প্রকাশিত লোকসভা নির্বাচনের ফলাফলে ২৮৩ আসনের বিশাল জয় পেয়ে সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ভারতীয় জনতা পার্টি বিজেপি। জিতলে দলের নেতা নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী করা হবে বলে আগেই ঘোষণা ছিল বিজেপির।

সদ্য সমাপ্ত নির্বাচনকে ‘ঐতিহাসিক’ অভিহিত করে বিজেপির বিশাল বিজয়ের জন্যে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান ওবামা।

এ সময় তিনি যুক্তরাষ্ট্র ও ভারতের অংশীদারিত্বের ইতিহাস অটুট রেখে আরো ঘনিষ্ঠভাবে কাজের আগ্রহ প্রকাশ করেন।

পুরনো খবর:

মোদিকে স্বাগত জানাবে যুক্তরাষ্ট্র
‘এমনকি ওবামাও মোদির ভাষণ শোনেন’
টাইমের ‘পার্সন অব দ্য ইয়ার’ তালিকায় মোদি