২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোদিকে স্বাগত জানাবে যুক্তরাষ্ট্র

ভারতের সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 May 2014, 03:43 PM

Updated : 01 Sep 2026, 12:49 PM

গুজরাটে ২০০২ সালের দাঙ্গায় মুসলিমদের ওপর হত্যাযজ্ঞ চালানোর অভিযোগ ওঠায় প্রায় দশ বছর আগে হিন্দুত্ববাদী এই নেতাকে নিষিদ্ধ করে যুক্তরাষ্ট্র।সোমবার ভারতের লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর চারটি প্রধান নির্বাচন পরবর্তী জরিপে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) একক সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে বলে আভাস দেয়া হয়েছে।জরিপের আভাস বাস্তব রূপ নিলে বিজেপি নেতা মোদি ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।মোদির জয়ে বড় ধরনের ধাক্কা খাবে তার প্রতিপক্ষরা, যারা মোদিকে ‘হিন্দুত্বাবাদী একনায়ক’ এবং গুজরাটের সাম্প্রদায়িক দাঙ্গায় ‘মুসলিমদের রক্তে তার হাত রঞ্জিত’ বলে প্রচারণা চালিয়ে এসেছেন।গুজরাটের দাঙ্গার জন্য, ২০০১ সাল থেকে টানা ওই রাজ্যের মুখ্যমন্ত্রী মোদিকে এতদিন পশ্চিমা দেশগুলো এড়িয়ে চলেছে। ২০০৫ সালে যুক্তরাষ্ট্র মোদিকে ভিসা দিতে অস্বীকৃতি জানায়। “ধর্মীয় স্বাধীনতার মারাত্মক লঙ্ঘন” আইনের আওতায় তাকে ভিসা দেয়া হয়নি।কিন্তু ভারতের জাতীয় পর্যায়ে মোদির উত্থান, ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্কের গুরুত্ব, এশিয়ায় চীনের বিরুদ্ধ শক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের কাছে দেশটির গ্রহণযোগ্যতা, এসব কিছু যুক্তরাষ্ট্রকে মোদির বিষয়টি নিয়ে নতুনভাবে চিন্তা করতে বাধ্য করছে।সম্পর্ক স্বাভাবিক করতে এরইমধ্যে মোদির সঙ্গে দেখা করেছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা।২০০২ সালে কোনো অপরাধ করেননি বলে দাবি করে আসছেন মোদি। ভারতের সর্বোচ্চ আদালতের একটি রায়েও মোদির ওই কথার সমর্থনে বলা হয়েছে, তার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি।মোদি প্রধানমন্ত্রী হলে তাকে যুক্তরাষ্ট্রের ভিসা দেয়া হবে কিনা তা পরিষ্কারভাবে জানাতে বারবার অস্বীকার করে আসছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।তবে বিশ্লেষকরা বলছেন, তারা নিশ্চিত, ভারত-যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক বিবেচনায় মোদিকে যুক্তরাষ্ট্রের ভিসা দেয়া হবে।সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে, ভারতের পাঁচ সপ্তাহব্যাপী নির্বাচনকে “গণতান্ত্রিক পদ্ধতির অনন্যসাধারণ ক্ষমতার কার্যকর উদাহরণ”বলে অভিহিত করেছে।নির্বাচনী সহিংসতায় আসামে ৪১ জন মুসলিম নিহত হওয়ার পরও ভারতের এই নির্বাচনকে শান্তিপূর্ণ বলে প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র।এ বিষয়ে বলতে গিয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র জেন সাকি বলেন, “ভারতের সঙ্গে আমাদের সম্পর্ককে আমরা অর্থনৈতিক ও কৌশলগত কারণে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক হিসেবেই বিবেচনা করি। এই গুরুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে ও উচ্চাকাঙ্ক্ষী বিষয়গুলো বাস্তবায়ন করতে আমরা ভারতীয় জনগণের পছন্দের নেতাদের সঙ্গে কাজ করার জন্য সামনের দিকে তাকিয়ে আছি”।যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যরা ২০০৫ সালে ‘আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা আইন’ এর আওতায় মোদির ভিসা নিষিদ্ধ করার দাবি জানালেও পরবর্তীতে মোদি-বিরোধিতা কিছুটা থিতিয়ে যায়।মার্চে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে মার্কিন অভিবাসন নীতি বিশেষজ্ঞ রুথ ওয়াসেমের পেশ করা প্রতিবেদনে ২০১০ সালে ভারতের সুপ্রিম কোর্টের এক রায়ের উল্লেখ করে বলা হয় মোদি প্রধানমন্ত্রী হলে তিনি কূটনৈতিক ছাড় পাবেন এবং এর আওতায় তিনি ভিসা পাওয়ারও যোগ্য বলে বিবেচিত হবেন।ওয়াসেম আরো বলেন, মার্কিন অভিবাসন আইনের আওতায় মানবতার বিরুদ্ধে অপরাধকারী কিংবা মানবাধিকারের মারাত্মক লঙ্ঘনকারী অথবা এ ধরনের অপরাধে জড়িত থাকা বা চেষ্টা চালানো কোনো ব্যক্তিকে যুক্তরাষ্ট্রে ঢুকতে না দেয়ার এখতিয়ার ওবামার আছে।কিন্তু মোদির ক্ষেত্রে এ ধরনের কোনো অপরাধ প্রমাণিত না হওয়ায় তিনি উৎরে যাবেন। কংগ্রেসেরে এক সদস্য জানান, নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরের শুরুতেই যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন মোদি।